প্রকাশিত: ২৭/০৯/২০২১ ১০:২০ এএম

ইমরান আল মাহমুদ,উখিয়া:
উখিয়ায় ১৪ এপিবিএনের সদর দপ্তর উদ্বোধন করেন অতিরিক্ত আইজিপি মোশারফ হোসেন বিপিএম।

রবিবার(২৬ সেপ্টেম্বর) সকাল টায় ১৪ এপিবিএন অতিরিক্ত আইজি মোশারফ হোসেন, বিপিএম উখিয়ার হিজলিয়াতে ১৪ এপিবিএন অধিনায়কের কার্যালয় উদ্বোধন ও পুলিশ লাইন্স পরিদর্শন করেন। পরিদর্শন প্যাড়েড গ্রহন করার পর তিনি ভাড়া করা ভবনে তৈরী বিভিন্ন অফিস ও ব্যারাক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

এদিকে,১৪ এপিবিএন অতিরিক্ত আইজি পৌঁছালে ফুলেল শুভেচ্ছা জানান কক্সবাজার ব্যাটালিয়ন এসপি নাঈমুল হক।

পরিদর্শন শেষে অতিরিক্ত আইজি বলেন, ১৪ এপিবিএন এর সদর দপ্তর রোহিঙ্গা ক্যাম্প এর কাছাকাছি হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো সহজ হবে। এসময় উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। পরে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি পরিদর্শন করেন তিনি।

এসময় ১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক, ৮এপিবিএন অধিনায়ক মো. শিহাব কায়সার খান, ১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম
সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইজিপি’র নির্দেশে কক্সবাজার হলিডে মোড়ে থাকা ১৪এপিবিন সদর দপ্তর ও পুলিশ লাইন্স এ মাসের শুরুর দিকে উখিয়া’র হিজলিয়াতে স্থানান্তর হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...
Single Page Footer