প্রকাশিত: ০১/০৫/২০১৯ ৭:২৭ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় বন্যহাতির আক্রমণে সুফায়েত (১৬) নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০) এপ্রিল বিকালে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা শিবিরের পাহাড় থেকে তার লাশ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

সুফায়েত রোহিঙ্গা শিবিরের সি-বল্কের ১৪০ নম্বর কক্ষের বাসিন্দা মোহাম্মদ কবির আহমদের ছেলে। সে ২০১৭ সালে ২৫ আগস্টের পরে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে এসে এ ক্যাম্পে আশ্রয় নিয়েছিল।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘মঙ্গলবার বিকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় একদল বন্য হাতি প্রবেশ করে। হাতির দল একপর্যায়ে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ঢুকে পড়লে ক্যাম্পের বাসিন্দারা পালাতে থাকে। এ সময় কয়েকটি ঝুপড়িঘর তছনছ করে হাতির দল। এ সময় বন্যহাতির দল ক্যাম্পে ব্যাপক তাণ্ডব চালায়। এতে ঘটনাস্থলে মারা যায় এক রোহিঙ্গা। লাশটি উদ্ধার করা হয়েছে।’
কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘গত ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতার পর উখিয়ায় আশ্রয় নিয়েছে বিপুল সংখ্যক রোহিঙ্গা। পাহাড়ি এলাকার গাছপালা কেটে তারা গড়ে তুলেছে অসংখ্য ঝুপড়ি ঘর। এতে বাসস্থান ও খাবার সংকটে পড়ায় হাতির দল লোকালয়ে ঢুকে পড়েছে।’

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...