প্রকাশিত: ২৬/০৩/২০১৯ ১২:৫৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে আয়েশা বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর রাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম বালুখালী রোহিঙ্গা শিবিরের ই ব্লকের মো. জাহিদ হোসেনের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানায়, রাতে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে জাহিদ তার স্ত্রী আয়েশাকে গলা টিপে ধরে। এরপর আয়েশাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

সকাল ১০টার দিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...