উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...

উখিয়া উপজেলার কোটবাজার বটতলীতে সী লাইন পরিবহনের একটি গাড়ি খাদে পড়ে ১৫ জনের অধিক যাত্রী আহত হয়েছে । শুক্রবার দুপুর ২টার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে , উখিয়া থেকে কক্সবাজার যাওয়ার পথে কোটবাজার বটতলী নামক স্থানে সী-লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে নারী-শিশুসহ ১৫ জন যাত্রী আহত । স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । কয়েকজন যাত্রীর আঘাত মারাত্মক বলে জানা গেছে।
যাত্রীরা জানিয়েছেন , গাড়িটি ড্রাইভারের বদলি হিসেবে হেলপার চালাচ্ছিলেন।
পাঠকের মতামত