প্রকাশিত: ২৪/০২/২০২২ ৯:৫৬ এএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নেরর ফলিয়াপাড়া এলাকায় গাভীকে ইনজেকশন ইনজেকশন দেওয়ার সময় ভুয়া প্রতারক পশু ডাক্তার মোহাম্মদ নুর (২৮) কে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অফিস৷

সোমবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৮টার সময় ফলিয়াপাড়া এলাকা সরকারি ঔষধসহ তাকে ধরে প্রাণি সম্পদ অফিসে নিয়ে আসেন এক কর্মকর্তা৷ তাকে ব্যাপক জিজ্ঞেসাবাদ করা হলে সে তার প্রশিক্ষক রফিকুল ইসলামের উপর দায় এড়ায়।

ভুয়া ডাক্তারের বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা নয়াপাড়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে মোহাম্মদ নুর। ভুয়া অপর চিকিৎসক মোহাম্মদ রফিকুল ইসলাম থেকে সরকারি ঔষধগুলো সাপ্লাই করে মোহাম্মদ নুর গ্রামে গ্রামে গত ২ বছর ধরে পশু চিকিৎসা চালিয়ে যাচ্ছে৷ রফিকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে সে সরকারি ঔষধের কথা শিখার করলেও পরে কথা বলতে রাজি হয়নি৷ কিন্তু এই সরকারি ঔষধ কোথায় থেকে এসেছে এমন প্রশ্নের হদিস মিলছে না।

সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ অফিসের অসাধু কর্মকর্তা কাছ থেকে সরকারি ঔষধগুলো সংগ্রহ করেছে রফিকুল ইসলাম৷ মোহাম্মদ নুর রফিকুল ইসলাম থেকে সরকারি ঔষধগুলো নিয়ে গ্রামে গ্রামে গিয়ে ইনজেকশন দিছে গবাদিপশুকে৷ আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম টেকনাফ উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের এল.ডি.ডি.পি প্রকল্পের এলএসপি কর্মরত আছেন৷ সে সুবাদে সরকারি সংগ্রহ করা তারজন্য কোনব্যাপারই না।

এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অসীম বরন সেন বলেন, মোহাম্মদ নুরকে ব্যাপক জিজ্ঞেসাবাদ করা হয়েছে। সরকারি ঔষধ কোথায় থেকে এসেছে কিভাবে পেয়েছে এই সরকারি ঔষধ স্বীকার করেনি। তবে এমন অনৈতিক কাজ যাতে আর না করে সে জন্য তার কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে৷

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী উখিয়ার পূর্ব ডিগিলিয়া এলাকা থেকে ভুয়া পশু চিকিৎসক কে মুচলেকা দিয়ে অভিভাবকের কাছে হস্তান্তর করেন উখিয়া উপজেলা প্রাণীসম্পদ অফিস।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...