প্রকাশিত: ০৩/০৪/২০২২ ১০:২৫ এএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়ায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ২২ জন হতদরিদ্র রোগী ১১ লাখ টাকা চিকিৎসা সহায়তা অর্থ পেয়েছে ।

গতকাল শনিবার (২ এপ্রিল) উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমরান হোসেন সজিব দরিদ্র রোগীদের হাতে নগদ সহায়তা অর্থের চেক তুলে দেন।
এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন , উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুল মোরশেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আইয়ুব আলী ও মৎস্য অধিদপ্তরের মেরিন ফিসারিস অফিসার কামরুল হাসান সুমন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ চেক বিতরণ বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন জানান, ক্যান্সার, কিডনি, প্যারালাইসিস, থ্যালসমিয়া, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত দরিদ্র রোগীদেরকে চিকিৎসা তহবিলের চেক দেয়া হয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer