প্রকাশিত: ১৫/০২/২০১৯ ১০:৪৬ এএম

উখিয়া নিউজ ডটকম :
 

কক্সবাজারের উখিয়ার বালুখালী পান বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান বলেন, উখিয়ার বালুখালী পানবাজার এলাকায় কিছু মাদকব্যবসায়ী ইয়াবা বেচা-কেনার উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাবের একটি দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ-৮ এর বাসিন্দা মো. ওসমানের ছেলে সোহেল (২১) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি-১১ এর বাসিন্দা মো. সিরাজুল ইকবালের ছেলে মো. নূর হালিম (২২) গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ এবং সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে জানান, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক সিন্ডিকেটের মাধ্যমে মিয়ানমার থেকে ইয়াবা এনে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন।

তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উদ্ধার মালামালসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer