প্রকাশিত: ১০/১২/২০১৭ ৭:৪৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৫২ এএম
Single Page Top

উখিয়া নিউজ ডেস্ক::

উখিয়ার কুতুপালং ক্যাম্পের চিহ্নিত রোহিঙ্গা চোর সিন্ডিকেটের কাছ থেকে এক ব্যবসায়ীর চুরিকৃত ১ লাখ ২৯ হাজার ২০০টাকা উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

খবর পেয়ে শনিবার (৯ ডিসেম্বর) সকালে উখিয়া থানার উপ-পরিদর্শক মাঈন উদ্দিন পুলিশ ফোর্স নিয়ে কুতুপালং ক্যাম্পের একটি বস্তিতে অভিযান চালিয়ে চুরিকৃত টাকা গুলো উদ্ধার করে বলে জানিয়েছেন। চুরির ঘটনায় জড়িত নজির আহমদ (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে মামলা রুজু করা হয়েছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের জানান, ৬ ডিসেম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে আসা চাঁন মিয়া নামে জনৈক ব্যবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী চুরি করে রোহিঙ্গা চোরের দল। এ ঘটনায় ঐ ব্যবসায়ী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গতকাল অভিযান চালিয়ে টাকা উদ্ধার সহ চোরকে আটক করে।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer