প্রকাশিত: ০৯/০৬/২০১৭ ৮:২৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৯ পিএম

শফিক আজাদ,উখিয়া::
সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে ক্ষতিগ্রস্থ উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা বস্তির সহ¯্রাধিকার রোহিঙ্গা পরিবারকে এর ত্রাণ ফেল। এনজিও সংস্থা পাল্স কক্সবাজার এর সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার বিকেলে উখিয়ার আদালত ভবন সংলগ্ন তাদের নিজস্ব কার্যালয়ে এসব ত্রাণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ উদ্ভোধন করেন। এসময় পাল্স কক্সবাজার এর নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী কলিমসহ বিভিন্ন এনজিও সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।

পাল্স কক্সবাজার এর নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী কলিম বলেন, বিদেশী দাতা সংস্থা Muslim Charity প্রদত্ত ত্রাণ গুলো যথাযথ ভাবে ক্ষতিগ্রস্থ রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনসহ দাতা সংস্থা Muslim Charity এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...