প্রকাশিত: ০৪/০৩/২০২২ ৮:০১ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে থেকে অজ্ঞাত এক রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার সকালে উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া ২-ইস্ট নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের খেলার মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান ১৪ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম শরীফ।
নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হতে না পারলেও তার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানান তিনি।
শরীফুল বলেন, বৃহস্পতিবার সকালে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ২-ইস্ট নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের খেলার মাঠে একটি মৃতদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

” নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। পরিহিত পোষাক দেখে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি রোহিঙ্গা নাগরিক। ”
এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ” উখিয়া থানা পুলিশ মৃতদেহটির সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নিহত ব্যক্তি উখিয়ার বালুখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। ”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান শরীফুল ইসলাম

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...