প্রকাশিত: ১৩/১০/২০২১ ৯:০৯ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অব্যাহত রয়েছে সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান-ব্লক রেইড।এখন পর্যন্ত বিভিন্ন ক্যাম্প থেকে কথিত রোহিঙ্গা সংগঠনের সদস্যসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত অর্ধশতাধিক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।

এর ধারবাহিকতায় মঙ্গলবার ভোর রাতে ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লক থেকে কথিত কমান্ডার সেলিম প্রকাশ ওরফে মাস্টার সেলিমসহ আট রোহিঙ্গাকে আটক করে এপিবিএন-৮।

এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এপিবিএন-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানিয়েছেন, সোমবার রাতে জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় একদল রোহিঙ্গা সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এপিবিএন-৮-এর একটি টিম ক্যাম্পে ব্লক রেইডের সিদ্ধান্ত নেয়।

তিনি জানান, ওই সংবাদের ভিত্তিতে জামতলী এপিবিএন ক্যাম্পের পুলিশ সদস্যরা সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ক্যাম্পের ব্লক-ডি/ ১৩-এর উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী এনায়েত উল্লাহ, আব্দুল আমিন, নূর মোহাম্মদ, মো. রফিক ও মো. আরিফ উল্লাহ, ফিরোজ মিয়া, সেলিমকে আটক করা হয়।

আটককৃতদের কেউ কেউ চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসী এবং মাদক কারবারি উল্লেখ্য করে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer