প্রকাশিত: ১৪/০৪/২০১৮ ৬:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১১ এএম

ফারুক আহমদ, উখিয়া ::
উখিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে মনজুর আলম (৩২) নামক মানবপচারকারী সিন্ডিকেট সদস্যকে গ্রেফতার করেছে। আটক ব্যক্তি জালিয়াপালং ইউনিয়নের মো: শফিরবিল গ্রামের আব্দু সালামের পুত্র।

জানা যায়, মনজুর আলম সাগর পথ দিয়ে মালেশিয়ায় মানবপাচারে জড়িত ছিল। তিনি সমুদ্র উপকূলীয় ভিত্তিক শক্তিশালী মানবপাচারকারী সিন্ডিকেটের অন্যতম সদস্য।

পিঠানি বাপের বংশের সদস্য মনজুর আলমের বিরুদ্ধে মানবপাচার, অগ্নিসংযোগসহ বন আইনে মামলা সহ একাধিক মামলা রয়েছে। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এদিকে গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার পুলিশ শফির বিলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায় রামু থানার জি.আর-১৮০/২০১৩ মানবপাচার ও নারী শিশু নির্যাতন দমন আইন মামলায় মনজুর আলমকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer