প্রকাশিত: ২৬/০২/২০১৯ ৯:৪৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা পেতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১১ জন।

মঙ্গলবার বিকেল পর্যন্ত উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরীর কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তারা।

উখিয়া নির্বাচন অফিস কার্যালয়ের কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনছুর চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল হুদা, অ্যাডভোকেট রাসেল, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাহবুব, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মেম্বার, শাহ জাহান সেজান ও জাহাঙ্গীর আলম, এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) শাহীনা আক্তার ও কামরুন্নেছা বেবী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরীর বলেন, নির্বাচনী বিধি লঙ্গন ছাড়াই প্রত্যেক প্রার্থী প্রত্যাশীরা মনোনয়ন ফরম দাখিল করেছেন।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী ২৪ মার্চ উপজেলা পরিষদের নির্বাচন হবে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer