পাউরুটির ভেতরে ইয়াবা, কক্সবাজারে দুই নারী আটক
পাউরুটির ভেতরে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় কক্সবাজারে দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ...

নিজস্ব প্রতিবেদক :
উখিয়া সহকারী কমিশনার (ভুমি) আমিনুল এহসান খানের নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযানে ৫ টি প্রতিষ্টানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত উখিয়া সদর ষ্টেশন ও উখিয়া বাজারে চালানো অভিযানে তপন স্টোরকে ১০ হাজার, ছয়তারা রাইস মিলকে ২০ হাজার, যদু সওদাগরকে ১০ হাজার, কামাল স্টোরকে ১০ হাজার ও মাহবুব সওদাগরকে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সহকারী কমিশনার ভুমি আমিমুল এহসান খান সবার উদ্দেশ্য বলেন, নিজ উদ্যোগে সবাইকে যার যার দোকান পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তাছাড়া তিনি প্রতিটি দোকানে মুল্য তালিকা রাখার জন্য কঠোর নির্দেশনা দেন।
পাঠকের মতামত