প্রকাশিত: ০২/০৪/২০২২ ৩:০৪ পিএম

ফারুক আহমদ, উখিয়া ::
এমন বিশ্ব গড়ি ‘ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি,, এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ শনিবার কক্সবাজারের উখিয়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২ পালিত হয়েছে ।
দিবসের কর্মসূচির মধ্যে ছিল র‍্যালী আলোচনা সভা ও শিশু প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে অনুষ্ঠিত র‍্যালীউত্তর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজিব । এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন। এসময় উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সনজুল মোরশেদ, মৎস্য অধিদপ্তরের উপজেলা মেরিণ ফিশারিজ অফিসার কামরুল হাসান সুমন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আইয়ুব আলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন , উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ সহ এনজিও ওর্যাল্ড ভিশন ও হ্যান্ডক্যাপের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা প্রতিবন্ধীদের কে সমাজের মূলধারায় ফিরিয়ে এনে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য গুরুত্বারোপ করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...