প্রকাশিত: ২২/০৯/২০২১ ৯:১৩ পিএম

ইমরান আল মাহমুদ,উখিয়া:
স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কঠোরভাবে তদারকি করছে শিক্ষা কর্মকর্তারা। তারই ধারাবাহিকতায় উখিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন।

বুধবার(২২ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, রুমখাঁপালং ইসলামিয়া আলিম মাদ্রাসা,পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ে পৌঁছালে জেলা শিক্ষা অফিসার পাঠদান কার্যক্রম পরিদর্শনে শ্রেণিকক্ষে যান। এসময় শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষার্থীদের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

সকাল থেকে উখিয়া উপজেলার ৭টি স্কুল ও মাদ্রাসা পরিদর্শন করা হয়।উপজেলার সোনার পাড়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা,সোনার পাড়া উচ্চ বিদ্যালয়,জালিয়া পালং উচ্চ বিদ্যালয়,রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদরাসা,পালং আদর্শ উচ্চ বিদ্যালয়,আবুল কাসেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়,মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার। এসময় উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা,স্কুল-মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে,জেলা শিক্ষা অফিসার স্কুলে পৌঁছালে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি বিভিন্ন স্কুল মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ কাজ ও সদ্য নির্মিত ভবনসমূহ পরিদর্শন করেন।

কক্সবাজার জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন বলেন, উখিয়া উপজেলার ৭টি স্কুল ও মাদ্রাসা পরিদর্শন করি। সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আশানুরূপ উপস্থিতি লক্ষ্য করা যায়। সবাই স্বাস্থ্যবিধি মেনে শ্রেণির পাঠদান কার্যক্রম সম্পন্ন করছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম চলমান রাখতে নির্দেশ প্রদান করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...