প্রকাশিত: ০৪/০৯/২০২১ ১০:২৩ পিএম

মোঃ শহিদ উখিয়া::
উখিয়ার বালুখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩ হাজার পিস ইয়াবা ও ৬৮ ক্যান বিয়ারসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

শনিবার বিকালে এই অভিযান পরিচালনা করা হয়,

আটকৃত আসামি হলেন, ১০ নং রোহিঙ্গা ক্যাম্পের জহির আহাম্মদের পুত্র সৈয়দুল আমিন (১৪)।

এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার র‍্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, র‍্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী উখিয়ার বালুখালী ১০ নং রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থী জহির আহম্মদের বাড়ির সামনে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও বিয়ার ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ঐ স্থানে পৌছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে ধৃত করে, এবং ০২ জন আসামী কৌশলে পালিয়ে যায়।

ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেখানো মতে বসত ঘর তল্লাশী করে সর্বমোট ৩৩ হাজার পিস ইয়াবা ও ৬৮ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...