প্রকাশিত: ০৭/১২/২০২১ ১০:৪৭ এএম

উখিয়ার রাজাপালং ইউনিয়নের গোলদীঘির পাহাড়ে অভিযান চালিয়ে ৩ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (৬ ডিসেম্বর) রাত ৮ টার দিকে রেজু আমতলী বিওপি বিজিবি সদস্যরা এ অভিযান চালায়।

কক্সবাজার – ৩৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে কিছু মাদক কারবারী ইয়াবা নিয়ে আসার খবরে বিজিবি উক্ত স্হানে অবস্থান নেয়।

রাত ৮ টার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা গুলি করে। বিজিবিও পাল্টা গুলি করলে মাদক কারবারীরা পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৯ কোটি ৬০ লাখ টাকা মূল্যের এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...