প্রকাশিত: ০৪/০৩/২০১৯ ৭:৫০ এএম , আপডেট: ০৪/০৩/২০১৯ ৮:২৩ এএম

কায়সার হামিদ মানিক, উখিয়া::
উখিয়া সীমান্তের ইয়াবা ব্যবসায়ীদের জনক কবির আহম্মদ প্রকাশ ইয়াবা কবির অবশেষে পুলিশের হাতে আটক হয়েছে। রোববার রাত ৯ টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক মুহি উদ্দিন ও আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজাপালং ইউনিয়নের জাদিমোরা এলাকায় অভিযান চালিয়ে খালকাছা পাড়া গ্রামের মোঃ হোছনের ছেলে আন্ডার ওয়াল্ড ইয়াবা মাফিয়া কবির আহম্মদ প্রকাশ ইয়াবা কবিরকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শীর্ষরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছাড়ার উপক্রম দেখা দিয়েছে বলে জানা গেছে।
ইতিমধ্যে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বালুখালী পানবাজার এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ইয়াবাকারবারী জাহাঙ্গীর ও থাইংখালীর জয়নাল মেম্বারকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করে।এঘটনায় অন্যান্য ছোটখাট ইয়াবা ব্যবসায়ীরা গা ঢাকা দিয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...