প্রকাশিত: ০৩/০১/২০২২ ১১:২৮ এএম

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজারের উখিয়ায় পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে বাধা দিয়ে তাদের উপর হামলা চালানো এক সাংবাদিক সহ ৩ সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ করেছেন কক্সবাজারের আদালত।

কারাগারে প্রেরিতরা হলেন, উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সদস্য ও জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামের আজিজুল হকের ছেলে আরাফাত চৌধুরী (৩০), জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর ছেলে খাইরুল আমিন চৌধুরী রুবেল (২৫), মৃত নাজির হোসেনের ছেলে বেলাল উদ্দিন (৪৫)।

২ জানুয়ারি (রবিবার) দুপুরের এ তিন আসামী আদালতে আত্মাসমর্পন করে জামিন চাইলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের হাকিম হেলাল উদ্দিন জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের এ আদেশ দেন।

উল্লেখ্য, ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জালিয়াপালং ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক মেম্বার মনিরুল আলম মনিরের নির্বাচন করাকে কেন্দ্র করে ৪ ডিসেম্বর জুমার নামাজের পরপরই প্রকাশ্যে চেয়ারম্যান প্রার্থী মনিরের বাড়ি সহ বেশ কয়েকটি বাড়ীতে অগ্নিসংযোগ, হামলা, ভাংচুর চালানো হয়। এ ঘটনায় পুলিশ, নারী ও শিশুসহ ১৬/১৭ জন আহত হয়েছিল।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশের এসআই কার্তিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে প্রভাবশালী সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে বাধা দিয়ে তাদের উপর হামলা চালায়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ৬/৭ জন আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

এঘটনায় হামলা স্বীকার ক্ষতিগ্রস্থরা ও পুলিশের পক্ষ থেকে সর্বমোট ৩ টি মামলা দায়ের করা হয়েছিল।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...