প্রকাশিত: ০৮/০৫/২০২২ ৮:১২ এএম

উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় মাদক মামলার ওয়ারেন্ট আসামি ও মাদক ব্যবসায়ী আবুল আলা (৩৫) কে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশের একটি দল।

শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলীয়ার নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল আলা ঐ এলাকার ঠান্ডা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবুল আলা নিজ বসত বাড়িতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার একদল পুলিশ রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ১০ (ক) ৪১ ধারায় চকবাজার থানায় মাদক মামলা রয়েছে। যার নং ৮ (৯) ২১ এবং জি.আর নং ১২৯/২১।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, গ্রেফতার আবুল আলার বিরুদ্ধে মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে।

অনুসন্ধানে জানা যায় ছিনতাই, চুরি সহ বহু অপকর্মের হোতা এলাকায় ত্রাস রাজত্বকারী আবুল আলা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রীক একটি সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। তার সাথে হিজলীয়া গ্রামে বিশাল একটি সিন্ডিকেট এই ব্যবসায় জড়িত আছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।

এদিকে আবুল আলা আটকের খবরে হিজলীয়াসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্থি নেমে এসেছে। দু:সাহসিক অভিযানে মাদক কারবারি ও বহু অপকর্মের হোতা আবুল আলাকে আটক করায় উখিয়া পুলিশকে ধন্যবাদ জানান স্থানীয়রা।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer