প্রকাশিত: ১৪/০২/২০১৯ ৮:১৯ এএম

ফারুক আহমদ :
উখিয়ায় সরকারী পাহাড় কর্তন ও বনভূমির জায়গা জরব দখল করে অবৈধ স্থাপনা উচ্চেদ অভিযানে নেমেছেন উপজেলা প্রশাসন ও বন বিভাগ। গত দু’দিনে পৃথক অভিযান চালিয়ে পাহাড় কর্তন করে মাটি পরিবহন করায় ডাম্পার আটক সহ ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও পিএফ জায়গায় অবৈধ ভাবে বসতি তৈরি কালে অভিযান চালিয়ে তা উচ্ছেদ করা হয়েছে।
জানা যায়, অতিসম্প্রতি উখিয়ায় সরকারী বন বিভাগের সংরক্ষিত পাহাড় কর্তন করে মাটি সরবরাহ করে আসছিল সংঘবন্ধ মাটি খেকো সিন্ডিকেট। শত শত ডাম্পার ও মিনি ট্রাক নিয়ে পাহাড় কেটে মাটি ভর্তি করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল। শুধু তাই নয় বন বিভাগের জায়গা জবর দখল করে অবৈধ ভাবে বসতি গড়ে তুলার প্রতিযোগিতায় শুরু হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কুতুপালং এলাকায় পাহাড় কেটে মাটি ভর্তি করে পাচারের সময় একটি ডাম্পার জব্দ করা হয়। যার নম্বর চট্টমেট্টো অ-১১৬৮। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মো: নিকারুজাম্মান চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। সরকারী পাহাড় কর্তন করে মাটি পাচারের অপরাধে এ জরিমানা বা অর্থ দন্ড দেওয়া হয়।
এদিকে বুধবার (১৩ ফেব্রুয়ারী) হলদিয়া পালং বনবিটের আওতাধীন মহাজন পাড়ায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্চেদ করা হয়েছে। উখিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও হলদিয়া পালং বনবিট কর্মকর্তা সহ একদল বন কর্মী এ অভিযান পরিচালনা করেন। হলদিয়া পালং বন বিট কর্মকর্তা মো: মহিউদ্দিন জানান, এ ব্যয়পারে বিভাগীয় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...