প্রকাশিত: ২৩/০৪/২০১৭ ৭:১১ এএম

উখিয়া নিউজ ডটকম ::
কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের ইমামের ডেইল এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ইমামের ডেইল গ্রামের মালেশিয়া প্রবাসী আবু ছিদ্দিকের ছেলে পার্শ্ববর্তী নুরানী মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র রবিউল আলম(৫) ও একই গ্রামের হতদরিদ্র আবুল কাশেমের ছেলে মোঃ ইসমাঈল (৪) প্রতিদিনের ন্যায় বাড়ী থেকে খেলতে বের হয়ে পার্শ্ববর্তী মৃত আব্দুল করিমের ছেলে মনু মিয়ার আম গাছের নিচে আম কুড়াতে গেলে, ভারী বাতাসে হঠাৎ গাছ থেকে একটি আম মনু মিয়ার পরিত্যাক্ত নলক’পের গর্তে পড়ে। আম পড়ার দৃশ্য দেখে একজনের আগে একজন আম নিতে গেলে দুই শিশু এক সাথে ওই নলকুপের পানিতে ডুবে তাদের মৃত্যুর ঘটনাটি ঘটে।

পার্শ্ববর্তী লোকজন নলকুপের পানি নড়াছড়া দেখে সামনে গেলে শিশু দুইটিকে ভাসমান দেখে ওই সময় চিৎকার দিলে পার্শ্ববর্তী আরো লোকজন এগিয়ে এসে শিশু দুইটিকে দ্রুত ইনানী উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুইটিকে মৃতু ঘোষনা করেন। তাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। শুধু তাই নয়, তাদের অতি আদরের দুই শিশুকে হারিয়ে স্বজনদের আহাজারীতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

এ ব্যাপারে থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer