প্রকাশিত: ০৮/০৩/২০২২ ১০:১৮ পিএম

এইচ.কে রফিক উদ্দিন::
উখিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কর্মদক্ষ নারীদের মাঝে সেলাই মেশিন ও প্রশিক্ষণ সনদ বিতরণ করেন সেবা সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন।

মঙ্গলবার(৮মার্চ) উখিয়া প্রকল্প অফিস চত্বরে
আয়োজিত অনুষ্ঠানে রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ৯ জন উপকার ভোগীদের ৩ মাস প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও সনদ বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন,ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ প্রকল্প ব্যবস্থাপক মিঃ রতন কে গাইন।
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আমির হামজা ও মহিলা মেম্বার জনাবা রোকসানা বেগম।

অতিথিরা বলেন,নারী দিবস উপলক্ষে ওয়ার্ল্ড কনসার্ন’র
এরকম আয়োজন সত্যিই আমাদের মুগ্ধ করেছে।আমরা চাই যাদেরকে সেলাই মেশিন প্রদান করা হচ্ছে তারা যেনো কর্ম করে নিজেরাই স্বাবলম্বী হতে পারেন। অন্য কারো উপর নির্ভরশীল না হয়ে নিজের উপার্জনের অর্থে জীবন যাপন করাটা অনেক গর্বের বিষয়।’

সমাপনী বক্তব্যে ওয়ার্ল্ড কনসার্ন’র বাংলাদেশ প্রকল্প ব্যবস্থাপক মিঃ রতন কে গাইন বলেন, ‘আমরা চাই সমাজের প্রত্যেকটা নারী নিজের পায়ে দাঁড়াক।যে সেলাই মেশিন গুলো দেওয়া হচ্ছে এগুলো থেকে যেনো সবাই অর্থ আয় করতে পারেন।আন্তর্জাতিক নারী দিবসে নারী পুরুষের মধ্যে যেন কোন প্রকার ভেদাভেদ না থাকে এমনটাই প্রত্যাশা আমাদের।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer