
কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে দুইটি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
আজ বুধবার বিকেল চারটা থেকে পাঁচ টা পর্যন্ত উখিয়ার রাজাপালং ফাজিল মাদ্রাসা ও রাজাপালং প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এ দুটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন। উখিয়ায় রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম এবং বনবিভাগের ওয়ালাপালং বিট কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন বলেন, অবৈধভাবে এ দুটি করাত কল চালানো হচ্ছিল। কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় করাতকল দুটি উচ্ছেদ করার পাশাপাশি যাবতীয় যন্ত্রপাতি,বডি ও অন্যান্য মালামাল জব্দ করে বনবিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা
হেফাজতে রাখা হয়েছে।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, অবৈধভাবে করাতকলগুলো মনজুর আলম, মোস্তাফিজ, মোর্শদ, মোস্তফা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছিল।এর আইনের কোনো ধরনের তোয়াক্কা না করেই বৈধভাবে পরিচালনা করে আসছিল। এ বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
।

পাঠকের মতামত