প্রকাশিত: ০৭/০৪/২০২২ ৩:৪৯ এএম


নিয়ম ভেঙে ক্যাম্পের বাইরে গিয়ে বিভিন্ন পেশায় যুক্ত হওয়ার অপরাধে কক্সবাজারের উখিয়া থেকে আরও ১২৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ এপ্রিল) রাত থেকে বুধবার (আজ) সন্ধ্যা ৬টা পর্যন্ত উখিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। এ নিয়ে গত তিন দিনে ৪৪৪ জন রোহিঙ্গাকে আটক করল আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সুপার জানান, প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পের বাইরে আসা রোহিঙ্গারা সস্তায় শ্রম বিক্রি করছে। তারা বিভিন্ন পরিবহনে চালক ও চালকের সহকারী বা শ্রমিক হিসেবে কাজ করছে। কেউ কেউ বাসাবাড়িতে কাজ করছে। এতে স্থানীয় শ্রমজীবীরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি এসব রোহিঙ্গাদের স্থানীয় অপরাধীচক্রের সঙ্গে যোগাযোগ গড়ে উঠায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে আসার প্রবণতা রোধে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আটকদের ফের নিজ নিজ শিবিরে পাঠানোর হচ্ছে।

এ বিষয়ে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজ্জা নয়ন বলেন, ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। তারপরও কেউ কেউ সচ্ছল জীবনের তাগিদে আবার কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে প্রশাসনের অনুমতি ছাড়াই ক্যাম্পের বাইরে যাচ্ছে।

ক্যাম্পের বাইরে অনুমতি ছাড়া রোহিঙ্গাদের চলাচল বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে মো. সামছু-দৌজ্জা বলেন, এ নিয়ে আগামীতে প্রশাসনিকভাবে আরও কঠোরতা অবলম্বন করা হবে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...