প্রকাশিত: ১৩/০৪/২০২২ ৭:৫৭ পিএম

উখিয়ায় জাহিদ উল্লাহ নামে এক রোহিঙ্গাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা।

নিহত জাহিদ উল্লাহ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের সাব ব্লক সি-৩ এর বাসিন্দা মো. সলিমের ছেলে। হত্যায় অভিযুক্ত আনিসুল হক একই ক্যাম্পের সি-১ ব্লকের হাশিম উল্লাহর ছেলে। তারা দুজনই রাজমিস্ত্রি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোহিঙ্গারা জানিয়েছেন, এনজিও সংস্থা হেলভেটাসের ‘ডিজাস্টার রিস্ক রিডাকশন’ প্রোগ্রামে রাজমিস্ত্রী জাহিদ উল্লাহর নেতৃত্বে দৈনিক মজুরিতে কাজ করেন আনিসসহ আরও কয়েকজন রোহিঙ্গা যুবক। কিন্তু সেখানে টানা কয়েক দিনের মজুরি বকেয়া পড়ে যায়। পরে বুধবার দুপুরে বকেয়া টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহিদ উল্লাহকে ছুরিকাঘাত করেন আনিস। পরে তাকে মুমূর্ষু অবস্থায় এনজিও সংস্থা এফএইচের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...