প্রকাশিত: ১০/০৬/২০১৯ ১২:৪৬ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি :
উখিয়া উপজেলা বিএনপি সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীর ৫১তম জন্মদিন পালন করেছে উখিয়া উপজেলা ছাত্রদল। রবিবার (৯জুন) এ নেতার জন্মদিন উপলক্ষে উখিয়া বিএনপি কার্যালয়ে ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নিয়ে কেক কর্তন করেছে উপজেলা ছাত্রদলের আহবায়ক আরফাত হোসেন চৌধুরী, সদস্য সচিব রিদুয়ানুর রহমান। সন্ধা ৭টায় দলীয় কার্যালয়ে সরওয়ার জাহান চৌধুরীর বিভিন্ন গুণাগুণ নিয়ে ছাত্রদল নেতৃবৃন্দরা আলোচনা করে। পরে সবাইকে সাথে নিয়ে কেক কর্তন করা হয়।

এসময় নেতৃবৃন্দরা বলেন, সরওয়ার জাহান চৌধুরী উখিয়ার রাজনীতির জন্য আর্শীবাদ, তার মতো শিক্ষিত, মার্জিত তরুণ জনপ্রতিনিধি উখিয়া বাসীর দরকার। তিনি সবসময় ন্যায়ের পক্ষে অবস্থান নেন। উখিয়া-টেকনাফে মাদক নির্মূলের মাধ্যমে সুন্দর আগামীর পক্ষে সবসময় গুরুত্ব দেন ও মাদকের বিরুদ্ধে অবস্থান নেন। দলীয় নেতৃবৃন্দের সবসময় বলে থাকেন কেউ যেন মাদকের সাথে সম্পৃক্ত না হয়৷ অন্যদিকে ছাত্র ও যুবসমাজের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি তিনি। উপস্থিত সকলে নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন৷

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা যুবদলের সিঃসহ-সভাপতি সাইফুর রহমান সিকদার, রাজাপালং উত্তর বিএনপি সাংগঠনিক সম্পাদক এনামুল কবির রাজিব, রাজাপালং উত্তর যুবদলের সভাপতি রিদুয়ানুর রহমান বাপ্পী সহ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...