প্রকাশিত: ১৮/০২/২০১৯ ৭:৫৯ এএম

নিউজ ডেস্ক::
উখিয়ায় চাকরি থেকে ছাঁটায়ের ভয় দেখিয়ে এক উপজাতি এনজিও কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগব উপজাতি নারী ধর্ষনের চেষ্টাকারি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সলিম উল্লাহর বিরুদ্ধে উখিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। এনজিও কর্মকর্তার বিরুদ্ধে অধিনস্থ উপজাতি নারী কর্মী ধর্ষনের চেষ্টার অভিযোগ আইনগতভাবেই মোকাবেলা করবে বলে জানিয়েছেন অভিযোক্ত রিক কর্মকর্তা সলিম উল্লাহ।

কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের বিশ্ব খাদ্য সংস্থার অর্থায়নে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর ইএফএসএন প্রকল্পের অফিসের উপজেলা ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার সলিম উল্লাহর বিরুদ্ধে উপজাতি নারী কর্মীকে ধর্ষনের চেষ্টার পাওয়া গেছে। ঐ নারী এনজিও কর্মী জানিয়েছেন, রিক এ তার উর্ধ্বতন কর্মকর্তা সলিম উল্লাহ গত ২ মাস ধরে উখিয়ার কোটবাজার ঝাউতলা রোড়ের (গুলশান ভিলায়) একাধিকবার ধর্ষনের চেষ্টা করে। চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে রিক কর্মকর্তা সলিম উল্লাহ তাকে অফিসে একা পেলে একাধিকার বার জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। চাকরি হারানোর ভয়ে এতদিন ঐ উপজাতি নারী এনজিও কর্মী সব নিরবে সহ্য করে যাচ্ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে রিক কর্মকর্তা সলিম উল্লাহ আচরণ ভয়ংকর আকার ধারণ করেছে। ঐ উপজাতি নারী এনজিও কর্মী তার কর্মস্থল ও কর্মস্থলের বাইরে ধর্ষণ আতংকে রয়েছে। এ বিষয়ে ১৭ ফেব্রুয়ারি (রবিবার) উখিয়া থানায় ঐ নারী এনজিও কর্মী ধর্ষনের চেষ্টার ঘটনায় অভিযোগ দায়ের করেছে।

ঐ উপজাতি নারী কর্মী জানিয়েছেন, ধর্ষণের চেষ্টার অভিযোগ থানায় দেওয়ার পর থেকে উধ্বতন কর্মকর্তা সলিম উল্লাহ ও তার সহযোগীতা তাকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাচ্ছে ও চাকরি থেকে ছাঁটায় করার হুমকি দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে এনজিও সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর ইএফএসএন প্রকল্পের অফিসের উপজেলা ট্রেনিং এন্ড মনিটরিং অফিসার সলিম উল্লাহ বলেন, তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সত্য কি মিথ্যা তা আইনীভাবে মোকাবেলা করা হবে।
সুত্র : সিবিএন

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...