প্রকাশিত: ৩১/০৮/২০১৯ ৭:৪৮ এএম

ফারুক আহমদ :
উখিয়ার জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চকিদার মাহাবুব আলম প্রকাশ মাহাবুবের অত্যচার ও নির্যাতনের শিকারে সাধারণ জনগন জিম্মি হয়ে পড়েছে। মানব পাচার সহ একাধিক মামলার আসামী এই চকিদারের অনৈতিক, অপকর্ম ও অন্যায় মূলক অবিচার থেকে রেহায় পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
এ ব্যাপারে জানতে চাইলে জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, চকিদার মাহাবুবের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। প্রতিদিন কেউ না কেউ তার বিরুদ্ধে বিচার নিয়ে আসছেন আমার কাছে। স্থানীয় জনগনকে নানা ধরণের হুমকি-ধমকি প্রদান, হয়রানি সহ বিভিন্ন অপকর্ম চকিদার করে যাচ্ছে বলে সত্যতা স্বীকার করেন।
জানা যায়, ২নং ওয়ার্ডের চকিদার মাহবুব আলম সমুদ্র পথে মালেশিয়ায় অবৈধ ভাবে মানব পাচার সিন্ডিকেটে জড়িত হয়ে অপরাধ জগতে পা রাখেন । তার বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় মানব পাচার আইনে ২টি মামলা রয়েছে। যার মামলা নং হচ্ছে উখিয়া থানা-৩৪/২০১৬ ও টেকনাফ থানা জিআর ২৭৪/২০১৪।
এছাড়াও অনৈতিক চরিত্রের কারণে একএক করে তিন তিনটি বিবাহ করেছে চকিাদার মাহবুব। নারী নির্যাতনের অভিযোগে স্ত্রী তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে।
স্থানীয় বাসিন্দা সেলিম (৪২), জাহেদুল ইসলাম (৩৮) ও আবুল হোসেন মনু (৪০) অভিযোগ করে বলেন, বিভিন্ন অপকর্মের হোতা চকিদার মাহাবুব আইনি ক্ষমতা অপ-ব্যবহার করে স্থানীয় গরিব,দিনমজুর ও সাধারন জনগনকে মামলা এবং পুলিশি ধমক দিয়ে মোটা অংকের চাঁদা আদায় করে আসছে।
আক্তার মিয়া (৫০) আব্দুর রহমান (৪৫) ও নুর কবির (৪০) জানান, তিনি ভয় ভীতি ও মিথ্যা মামলা হুমকি দিয়ে নিরহ মানুষকে নির্যাতন চালিয়ে আসছে । বলতে গেলে তার নিকট এলাকা বাসির জিম্মি হয়ে পড়েছে।
চকিদার মাহবুবের অনৈতিক অপকর্ম ও নানা অত্যচার নির্যাতন থেকে রেহায় ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে স্থানীয় গ্রামবাসি গনস্বাক্ষর যুক্ত লিখিত অভিযোগ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer