প্রকাশিত: ২১/১১/২০২০ ৮:৫১ পিএম

শ.ম.গফুর,উখিয়া::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্ট থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি রোহিঙ্গাকে আটক করেছে গোয়েন্দা সংস্থা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

২১ নভেম্বর সন্ধ্যা ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই কক্সবাজার এর যুগ্ম পরিচালকের নেতৃত্বে ১৪ এপিবিএন’র সহ অধিনায়ক রাকিব খান এর সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প ২ ইস্ট এ ব্লকের ডিআরসি ফটক সংলগ্ন সড়ক থেকে ৭,৫০০ (সাত হাজার পাঁচশত) পিস ইয়াবা সহ
ক্যাম্প-১৩ ব্লকঃ বি-৩ এফসিএন ২০৮৫২৪ এর আশ্রিত রোহিঙ্গা মো রফিকের ছেলে মোহাম্মদ আজিম(২১) ও
ক্যাম্প-৮ ইস্ট ব্লক বি-১৫ এর আশ্রিত রোহিঙ্গা হাসু মিয়ার ছেলে হামিদুল্লাহ (২৩)কে আটক করা হয়।
এ ব্যাপারে ধৃতদের থানায় হস্তান্তরে আইনী প্রক্রিয়া চলছে বলে এনএসআই এর যুগ্ম পরিচালক নিশ্চিত করেন।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer