প্রকাশিত: ০২/১১/২০২০ ৯:১৮ এএম

উখিয়ায় এক নারীকে ধর্ষণে ব্যর্থ হয়ে হামলা চালিয়ে ২জনকে আহত করেছে স্থানীয় কিছু মাদকসেবী বখাটে সন্ত্রাসীরা।উপজেলার রাজাপালং ইউনিয়নের শিলেরছড়া অলংকার নার্সারির পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নুর আক্তার মুন্নির শশুর মোঃ সোনা আলী সাংবাদিকদের জানান,শনিবার আমার ছেলে ও তার বউ আমার বাড়িতে বেড়াতে আসে,বাড়িতে কেউ না থাকার সুবাদে স্থানীয় কিছু মাদকসেবী বখাটে যুবক এক রোহিঙ্গা নারীকে নিয়ে রাতের আধারে বাড়িতে অবৈধ অনুপ্রবেশ করে বাড়ির টিন কেটে বাড়িতে ডুকে অবৈধ কার্যকলাপ করছে এমন খবর পার্শবর্তী একজন মোবাইলে আমার ছেলেকে জানায়।রাত হয়ে যাওয়ায় তারা বাড়িতে যেতে পারেনি।রবিবার সকালে তারা বাড়িতে এসে দেখে বাড়ির টিন কেটে বিভিন্ন মালামাল, আসবার পত্র নিয়ে যায়।অভিযোক্ত স্থানীয় দুদু মিয়ার ছেলে নুরুল আমিন,নুরু পন্ডিতের ছেলে জাহাঙ্গীর আলম,মমতাজ মিয়ার ছেলে মোঃ আয়াছ,মোঃ আলম মিস্ত্রীর ছেলে কামালসহ ১০/১২ জন মাদকসেবী, বখাটে সন্ত্রাসীরা আবার বিকাল ৪ টার দিকে বাড়িতে ডুকে স্বামী জাবেদকে বেধেঁ রেখে নুর আক্তার মুন্নিকে জোর পূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে রাস্তার পাশে জঙ্গলে ধর্ষণের চেষ্টা চালালে মুন্নির শোরচিৎকার দিলে সন্ত্রাসীরা ব্যাপক মারধর করে এক জোড়া কানের দুল,স্বর্ণের চেইন,দুটি মোবালই নিয়ে যায়।
এসময় স্থানীয়রা এগিয়ে এলে মাদকসেবী বখাটে সন্ত্রাসীরা পালিয়ে যায়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুর আক্তার মুন্নি(১৯) তার স্বামী জাবেদকে(২৩)কে উদ্ধার করে উখিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ নুর আক্তার মুন্নিকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

এ ব্যাপারে ভুক্তভোগী মুন্নি বাদী হয়ে উখিয়া থানায় সন্ত্রাসী,মাদকসেবী,বখাটেদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে শাশুর সোনা আলী জানান।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer