প্রকাশিত: ২৪/০৪/২০১৭ ৭:৪৩ এএম

উখিয়া প্রতিনিধি::
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিতর্কিত গ্রাম পুলিশ আবু ছিদ্দিক (৩৫) গণধর্ষন মামলায় আটক হয়ে বর্তমানে কারাগারে রয়েছে। গত ০৯ এপ্রিল (রবিবার) রাতে উখিয়া থানা পুলিশ তাকে ডেইল পাড়া এলাকা থেকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন। ২০১৬ সালের ৩০ অক্টোবর রাতে উক্ত চৌকিদার এবং তার ভগ্নিপতি মৃত লাল মিয়ার ছেলে হামিদুল হক ডেইলপাড়া এলাকার এক এতিম মহিলার বাড়ীতে ঢুকে উক্ত মহিলাকে গণধর্ষন করায় ধর্ষিতা মহিলা বাদী হয়ে চৌকদার সহ দুই জনের বিরুদ্ধে আদালতে গণ ধর্ষন মামলা দায়ের করেন। যার মামলা নং- জি আর ২৮৮ এবং উখিয়া থানার মামলা নং- ৩১ । এদিকে এলাকাবাসী জালিয়া পালং ৪নং ওয়ার্ডের উক্ত চৌকদারকে চাকুরী থেকে বরখাস্ত করে একজন সৎ দক্ষ চৌকিদার নিয়োগ দেওয়ার দাবী জানান।
অভিযোগে প্রকাশ, জালিয়াপালং ডেইলপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে চৌকিদার আবু ছিদ্দিক তার পার্শ্ববর্তী পাড়ালিয়া এক এতিম মহিলাকে অনৈতিক প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। সে প্রস্তাবে রাজী না হওয়ায় উক্ত চৌকিদার এবং তার ভগ্নিপতি হামিদুল হক ২০১৬ সালের ৩০ অক্টোবর রাতে এতিম মহিলার বাড়ীতে প্রবেশ করে মৃত্যুর ভয় দেখাইয়া এতিম মহিলাকে পালাক্রমে গণধর্ষন করে। এলাকার শত শত লোক অভিযোগ করে জানান, নারী লোভী ও লম্পট চরিত্রের অধিকারী, মানব পাচারকারী চৌকিদার আবু ছিদ্দিকের বিরুদ্দে এলাকার লোকজন গন স্বাক্ষর দিয়ে ইতিপূর্বে উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে কোন কাজ হয়নি। উক্ত কারনে সাধারন মানুষ ফুসে উঠে। এদিকে গণ ধর্ষনের শিকার এতিম মহিলা অভিযোগ করে জানান, একটি প্রভাবশালী মহল উক্ত চৌকিদারকে জেল হইতে জামিনে মুক্ত করার অপচেষ্টা চালাচ্ছেন এবং মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য চৌকিদারের আত্মীয় কহিনুর আক্তার, হাজেরা বেগম, কুলসুমা বেগম, মরিয়ম খাতুন গন তাকে প্রাণ নাশের চেষ্টা সহ মিথ্যা মামলায় জড়ানোর অপতৎপরাতা চালাচ্ছেন।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer