প্রকাশিত: ১১/০৩/২০২০ ৭:৪৯ পিএম
ছবি/ প্রতীকী

কায়সার হামিদ মানিক,উখিয়া।

ছবি/ প্রতীকী

কক্সবাজার উখিয়া উপজেলার কুতুপালং মধুরছড়া ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। রোহিঙ্গাদের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে মো. ইউসুফ (৩৭) নামের ওই যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করে। ইউসুফ মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা শিবিরের শামসুল হকের ছেলে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার মর্জি জানান,পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা উদঘাটন করা যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, রোহিঙ্গাদের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। মূল রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer