প্রকাশিত: ২২/০৫/২০২০ ৫:৩৩ পিএম , আপডেট: ২২/০৫/২০২০ ৫:৩৩ পিএম

ইমরান আল মাহমুদ,উখিয়া::
কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে শপিংমল বন্ধের ঘোষণা থাকলেও তা মানছেনা উখিয়ার বিভিন্ন স্টেশনের শপিংমলের কিছু ব্যবসায়ীরা। তারা প্রশাসনের সাথে লুকোচুরি খেলছে। উখিয়া থানার পুলিশ এসে প্রতিদিন মার্কেট বন্ধ করালেও বাইরে লক করে ভিতরে করছে জমজমাট বেচা-কেনা। প্রশাসন যতক্ষণ থাকে ততক্ষণ মার্কেট বন্ধ থাকে। পরে আবার বেচা-কেনা চালু করে এসব ব্যবসায়ীরা। তারা আইন অমান্য করে দোকানপাট খোলা রাখলে ক্রেতাদের প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিন উখিয়া উপজেলার ব্যস্ততম স্টেশন কোর্টবাজারে দেখা যায়, শপিংমলগুলো বন্ধের ঘোষণা থাকলেও কিছু ব্যবসায়ীরা দোকান খোলা রেখে বেচা-কেনা করে। যার ফলে বিভিন্ন এলাকা থেকে আসা ক্রেতাদের প্রচুর ভিড় জমাতে দেখা যায়। মানছেনা নিরাপদ দূরত্ব। একই চিত্র তরকারি বাজার,মাছবাজার সহ ফুটপাতের ছোট ছোট দোকানগুলোতেও। তবে প্রতিদিন প্রশাসনের লোক এসে মার্কেট বন্ধ করে দেয়। পরে আবার দোকান খুলে বেচা-কেনা কার্যক্রম অব্যাহত রাখছে কিছু ব্যবসায়ীরা।
বিভিন্ন এলাকার ক্রেতাদের আগমনে বাড়ছে করোনা সংক্রমণ ঝুঁকি। এদিকে রোহিঙ্গা ক্যাম্পসহ স্থানীয় জনগণ ও এনজিওকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবুও জনসাধারণের মধ্যে তেমন সচেতনতা দেখা যায়নি। তারা প্রতিদিন ছুঁটছে শপিংমলে।
বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার রয়েছে উখিয়ার বিভিন্ন স্টেশনে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...