প্রকাশিত: ২০/০২/২০১৯ ৮:১৫ এএম

বিশেষ প্রতিবেদক::
উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপ্রার্থী ৪ জনের নাম কেন্দ্রে পাঠিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী, আওয়ামী লীগ নেতা ইমরুল কায়েস চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন শাহ আলম, জেলা পরিষদের সদস্য হুমায়ুন কবির চৌধুরীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে বলে দলের একটি সুত্রে জানা গেছে। আগামী ২৩ অথবা ২৪ ফেব্রুয়ারীর তৃতীয় দফা উপজেলা নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন চুড়ান্ত করা হবে।

এদিকে, উখিয়া উপজেলা আওয়ামীলীগের কে নৌকার টিকেট পাচ্ছেন তা নিয়ে উপজেলার চারিদিকে তুমুল আলোচনা চলছে। বিএনপি নির্বাচনে না আসায় এইবারে উখিয়া উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের পাশাপাশি আঞ্চলিকতাও একটি ফ্যাক্টর হয়ে দাড়াবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী হওয়ার আভাস ও পাওয়া গেছে।

উখিয়া উপজেলায় আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থীদের মধ্যে তরুর প্রার্থীর দিকেই ঝুকছে তরুন ও সাধারন ভোটাররা। সেই দিকে জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির চৌধুরী ও তরুন আওয়ামীলীগ নেতা ইমরুল কায়েস চৌধুরী এগিয়ে আছেন। আওয়ামীলীগের নিজস্ব জনমত যাচাইয়েও এগিয়ে আছেন হুমায়ুন কবির চৌধুরী ও ইমরুল কায়েস চৌধুরী। অপর দিকে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হামিদুল হক চৌধুরীও দলিয় মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করে লবিং চালিয়ে যাচ্ছেন। দলেরপ্রতি ত্যাগ ও দীর্ঘ দিনের পরিশ্রমের কারনে হামিদুল হক চৌধুরীও দলিয় মনোনয়ন পেতে সিনিয়ন নেতাদের দৃষ্টি আকর্ষন করছেন। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও মন্ত্রীপরিষদ সচিবের ভাই হিসেবে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলমও মনোনয়ন পেতে লবিং চালিয়ে যাচ্ছেন।

উখিয়া উপজেলার নির্বাচনের ভোট গ্রহন ২৪ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই ২৮ ফেব্রুয়ারি। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৭ মার্চ।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer