প্রকাশিত: ১২/০৮/২০১৭ ৯:২৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৬ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::
বাংলাদেশ কৃষকলীগ উখিয়া উপজেলা শাখার ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে এক জরুরী বর্ধিত সভা ১২ আগষ্ট বিকাল ৫ টায় কোটবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক মোক্তার হোসেনের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে উপজেলা সভাপতি সুলতান মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও নবনিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক মাহবুব উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছৈয়দ ইলিয়াছ কাঞ্চন, উপজেলা কৃষকলীগের সিঃ সহ-সভাপতি দিনেশ বড়–য়া, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাফর আহমদ, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ হোছাইন, সহ-আইন বিষয়ক সম্পাদক সালেহ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শ.ম.গফুর, রতœাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কাসেদ নুর প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষকলীগ নেতা কায়সার হামিদ মানিক, রশিদ আহমদ, দিল মোহাম্মদ, সংবাদকর্মী আজিজুল হক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় নব-মনোনীত উখিয়া উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছৈয়দ ইলিয়াছ কাঞ্চন ও উপজেলা কৃষকলীগের নব-নিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। সভায় ১৫ আগষ্ট পালনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এবং আগামী ২৩ আগষ্ট উখিয়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে কোটবাজার চৌধুরীর মার্কেট হল মিলনায়তনে ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer