প্রকাশিত: ০৭/০৮/২০২১ ১২:২৪ পিএম

ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ায় কোভিড নাইন্টিন ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (৭ আগষ্ট ) সকালে উপজেলার ৫ টি ইউনিয়নে ভ্যাকসিনেশন কর্মসূচি একযোগে শুরু হয়।
রাজাপালং ইউনিয়নের আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ভ্যাক্সিনেশন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন।
এ সময় চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এহেসান উল্লাহ সিকদার, মেম্বার নুরুল কবির, সালাহ উদ্দিন ও মহিলা মেম্বার কামরুন নেছা উপস্থিত ছিলেন।
এদিকে রত্না পালং ইউনিয়ন পরিষদে ভ্যাক্সিনেশন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন । এ সময় রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আমল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার এহেসান উল্লাহ সিকদার , মেম্বার মোকতার আহমদ সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন জানান , সরকারের নির্দেশনা অনুযায়ী সকল কে টিকার আওতায় আনতে ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক ভাবে গণটিকা কার্যক্রম আরম্ভ করেছি। ৫ টি ইউনিয়নের ৪৫ টি ওয়ার্ডে ৫০ বছরের ঊর্ধ্বে কে ৩ হাজার ১ শত ৫০ জনকে কোভিড নাইন্টিন টিকা দেয়া হবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...