প্রকাশিত: ২২/০৩/২০২০ ৭:৫৫ পিএম , আপডেট: ২২/০৩/২০২০ ৯:৩৪ পিএম

ইমরান আল মাহমুদ,কোটবাজার,উখিয়া::
উখিয়া উপজেলায় করোনা আতংকেও স্বাভাবিক রয়েছে জনজীবন।প্রথমে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেলেও সম্প্রতি আইসোলেশনে থাকা বিদেশ ফেরত এক নারীর মৃত্যু হয়েছে।তাছাড়া দেশের বিভিন্ন স্থানে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় লকডাউন ঘোষণা করা হয়েছে।বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭জন।সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫জন করোনা আক্রান্ত ব্যক্তি।সম্প্রতি কক্সবাজারের রামু উপজেলায় রেড এলার্ট জারি করে সন্ধ্যায় সব দোকানপাট বন্ধের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন।দিন দিন পরিস্থিতিতি অবনতির দিকে যাচ্ছে।
এমতাবস্থায় স্বাভাবিক জনজীবন অব্যাহত রয়েছে উখিয়া উপজেলায়।জনসাধারণের মাঝে এখনো তেমন আতংক বিরাজ করছেনা।তবে রোহিঙ্গা ক্যাম্প থাকায় ঝুঁকিতে রয়েছে এ উপজেলা।রবিবার উখিয়া উপজেলার ব্যস্ততম স্টেশন কোটবাজার সরেজমিন দেখা যায়,জনসাধারণ ঠিক আগের মতোই জীবনধারণ অব্যাহত রেখেছে।রোহিঙ্গা ক্যাম্পের চাকরিজীবী শত শত নারী পুরুষ প্রতিনিয়ত ক্যাম্পে আসা যাওয়া করছে।করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে জনসাধারণের মাঝে তেমন আতংক বিরাজ করতে দেখা যায়নি।বিভিন্ন বড় বড় যানবাহনেও অতিরিক্ত যাত্রীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।তাদের কয়েকজন জানান,করোনা ভাইরাস সংক্রমণে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে উখিয়া ও টেকনাফ উপজেলা।কারণ এই দুই উপজেলাতে লাখ লাখ রোহিঙ্গা সহ দেশি বিদেশি বিভিন্ন এনজিও সংস্থার লোকজনের বসবাস রয়েছে বলে জানান।
তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভাইরাস সংক্রমণের আগেই জনসমাগম বন্ধে কঠোর নজরদারির প্রয়োজন বলে মনে করে সচেতন ব্যক্তিবর্গরা।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...