প্রকাশিত: ০২/০২/২০২২ ১০:২০ এএম


উখিয়ার বালুখালীর ময়নাঘোনা ক্যাম্প থেকে এক লাখ পিস ইয়াবাসহ শামসুল আলম (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

মঙ্গলবার রাত ৭টার দিকে বালুখালী ১১ নম্বর ক্যাম্প এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ৮-এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।

গ্রেপ্তার ওই যুবক পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার আবু শামার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, মাদকের একটি বড় চালান ক্যাম্প থেকে অন্য জায়গায় পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে এপিবিএনের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এতে পালানোর চেষ্টাকালে শামসুল আলম নামে পাচারকারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেব উদ্ধার করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer