প্রকাশিত: ০২/১০/২০২০ ১১:৫০ পিএম , আপডেট: ০৩/১০/২০২০ ১২:০৩ এএম


পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ উখিয়া(পুশাউ)এর আয়োজনে ০২ অক্টোবর উখিয়ায়
উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার এবং গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকাল ৩ টার দিকে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ উখিয়া (পুশাউ) এর আহবায়ক আবু রাশেদ নোমান এবং যুগ্ম আহবায়ক সোবাইদুল ইসলাম এর
সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন
বাংলাদেশ আওয়ামী লীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল হোসাইন সিরাজী এবং সিনিয়র শিক্ষক জনাব হাবিবুর রহমান। বিশেষ বক্তার বক্তব্য রাখেন উখিয়া স্টুডেন্টস এসোসিয়েশন,চবি এর সভাপতি এবং পুশাউ এর প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ রাসেল,ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অফ উখিয়া(ডুসাট) এর সভাপতি নুরুল আজিম মুন্না এবং সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম জাহিদ প্রমুখ ব্যক্তিত্ব।

সেমিনারে বক্তারা উখিয়ার ইতিহাস,শিল্প,সংস্কৃতি, ঐতিহ্য,শিক্ষা ক্ষেত্রে উখিয়ার বর্তমান পরিস্থিতি,তা থেকে উত্তরণের উপায় এবং উচ্চশিক্ষার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন,রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আমরা উখিয়াবাসি একটি সংকটময় মুহূর্ত পার করছি।
ক্যাম্প প্রতিষ্ঠার পর থেকে উখিয়ার ছেলেমেয়েদের মধ্যে অল্প শিক্ষা নিয়ে চাকুরীর প্রবণতা দেখা দিয়েছে।ক্ষেত্রবিশেষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পর্যন্ত ক্লাস বাদ দিয়ে ক্যাম্পে চাকুরী করছে।আমি অত্র সংগঠনের মাধ্যমে উখিয়ার এই পরিস্থিতিকে পারিবর্তনের দিকে নিয়ে যাওয়ার জন্য আহবান করছি।সর্বোপরি কে কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেটা মূখ্য বিষয় নয়,যোগ্যতার ভিত্তিতে সংগঠনের নেতৃত্ব আসুক সেই প্রত্যাশা করছি।

প্রধান বক্তা জনাব আবুল হোসাইন সিরাজী স্যার বলেন,রোহিঙ্গা কবলিত এলাকা হওয়ার কারণে উখিয়ার শিক্ষা ব্যবস্থা কিছুটা পিছিয়ে পড়েছে।কম্পিটিটিভ শিক্ষাব্যবস্থা থেকে বের হয়ে,আমাদেরকে কোয়ালিটিটিভ শিক্ষাব্যবস্থার দিকে মনোনিবেশ করতে হবে।আর সেক্রিফাইসিং মেন্টালিটি মাথায় রেখে সংগঠনকে সামনের দিকে আগাই নিয়ে যেতে হবে।

উখিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব হাবিবুর রহমান বলেন উখিয়ার কোনো ছেলে যেনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে অভিভাবকহারা না হয়।বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় সংগঠনের প্রতিনিধিরা ভর্তিচ্ছুদের সহযোগিতা করবে এটা প্রত্যাশা করি।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সংগঠনের পদ পদবী ব্যতিরেকে সবাইকে উখিয়ার উন্নয়নে কাজ করার জন্য আহবান করেন।

পাঠকের মতামত

উখিয়ায় ইয়াবা উদ্ধার নিয়ে রহস্য, পুলিশের বিরুদ্ধে আত্মসাতের অভিযোগ

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা। কক্সবাজারের উখিয়ার খ্যাংখালী স্টেশন পেরিয়ে কিছুটা সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামায় ...

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...