প্রকাশিত: ২৭/১১/২০১৯ ৫:২৯ পিএম

মাদক পাচার প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।তারই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর (মঙ্গলবার) ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা ৪৫মিনিটের দিকে উখিয়া উপজেলার রাজাপালং এলাকায় অভিযান পরিচালনা করে ৬ হাজার ৩শ ৯৪পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদক কারবারী হচ্ছে, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউপির ২নং ওয়ার্ডের নুরুল বশরের ছেলে ওসমান গণি (২৫)।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ শাদী কক্সবাজার জার্নালকে জানান, গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব জানতে পারে যে, উখিয়ার রাজাপালং এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজাপালং কার ওয়াশ এন্ড মোটর গ্যারেজের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ৬হাজার ৩শ ৯৪পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩১ লাখ ৯৭ হাজার টাকা।

তিনি আরো জানান, জেলার আনাছে কানাচে লুকিয়ে থাকা অনেক মাদক কারবারী বিভিন্ন কৌশল অবলম্বন করে ইয়াবা পাচার অব্যাহত রেখেছে। সেই সমস্ত মাদক কারবারীদের আইনের আওয়তাই নিয়ে আসতে আমাদের র‍্যাব সদস্যদের চলমান এই অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

আটক মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ঠ ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...