প্রকাশিত: ১১/০৪/২০১৭ ৬:২৯ পিএম
Single Page Top

উখিয়া নিউজ ডটকম::

উখিয়া উপজেলার ক্রাইম জোন খ্যাত পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজনিমারখোলা বড় ঘোনা পাহাড়ী এলাকা থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র সহ ৫ ডাকাতকে স্থানীয় জনতার সহযোগিতায় আটক করেছে পুলিশ । মঙ্গলবার ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী স্থানীয় জনতার সহযোগিতায় ডাকাতদের ঘেরাও করে রাখে,পরে উখিয়া থানা পুলিশের উপ- পরিদর্শক মোঃ আনিছুর রহমান নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র, একটি ধারালো কিরিচ গোলাবারুদ সহ ৫ ডাকাতকে আটক করতে সক্ষম হয়।
সুত্রে জানা যায়, উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা বড় ঘোনা পাহাড়ে রাত ৩ টার দিকে সশস্ত্র ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন টের পেয়ে চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীকে খবর দেয়, এসময় স্থানীয় চেয়ারম্যান গফুর উদ্দিনের নির্দেশে এলাকাবাসী ডাকাতদের ঘেরাও করে রাখে। পরে থানা পুলিশ অভিযান চালিয়ে তাজনিমারখোলা গ্রামের আবুল কাশেম পাল্টুর ছেলে অস্ত্র কারিগর নুরুল বশর প্রকাশ বশর ডাকাত, তেলখোলা গ্রামের মোজাহের মিয়ার ছেলে আব্দুস ছালাম(২৪), ঘোনার পাড়া গ্রামের আবুল কালামের ছেলে জুবাইদুল ইসলাম (২৫), তাজনিমারখোলা গ্রামের মৃত ফরিদ আলমের ছেলে নুরুল আবছার(২২), তাজনিমারখোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে ফরিদুল আলম(৪৮) কে আটক করে। স্থানীয় সুত্র জানায়, সম্প্রতি তেলখোলা সড়ক ডাকাতিসহ নানা অপরাধ জনক কর্মকান্ডের সাথে আটককৃত ডাকাত দলের সদস্যরা জড়িত বলে জানা গেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, দীর্ঘ দিন ধরে আটককৃত ডাকাত দলের সদস্যরা সড়ক ডাকাতি, নিরহ লোকজন কে গতিরোধ করে টাকা ছিনতাই, বাড়াী ঘর ডাকাতি সহ নানা অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। খবর পেয়ে এলাকাবাসী ও থানা পুলিশের সহযোগিতায় উক্ত ডাকাতদের আটক করে থানা পুলিশের নিকট সুপর্দ করিলাম। তাদের গ্রেপ্তারে এলাকার ভুক্তভোগী মানুষের মাঝে শস্তির ণিঃশ্বাস ফিরে আসে এবং এলাকায় মিষ্টি বিতরন করা হয়।

পাঠকের মতামত

Single Page Bottom

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer