প্রকাশিত: ২৬/০৭/২০২১ ৮:১৪ পিএম

উখিয়ায় অপহরণকারীর হাত থেকে দুই রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। ওই সময় অপহারনকারীকেও আটক করা হয়।

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রোহিঙ্গা ক্যাম্প-৭ এর ট্রানজিট পুলিশ চেকপোষ্টের সম্মুখ থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুরা হলো, কুতুপালং ক্যাম্প (৮) ওয়েস্ট এর ব্ল এ/৩৭ এর মো. ইউসুফের মেয়ে রোজিনা (৭) ও একই ওয়েস্টের ব্লক এ/৪১ এর জানে আলমের মেয়ে আনজুমা (৭)।
আটক অপহরণকারী হলো, ক্যাম্প ৭ এর ব্লক সি/৬ এর জকির আহম্মেদের ছেলে হোসেন জোহর (৪১)।

আর্মড পুলিশ ব্যাটালিয়ান সূত্র জানায়, টাকার লোভ দেখিয়ে হোসেন জোহর ক্যাম্প থেকে দুই শিশুকে অপহরন করে আটো রিকশা যোগে টেকনাফে দিকে পালাচ্ছিল। পরে শিশুরা কান্নাকাটি শুরু করলে স্থানীয়রা আটরিকশা থামায় । পরে এপিবিএনের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে এপিবিএন ১৪ এর অধিনায়ক নাইম উল হক বলেন, আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দুইজন ভিকটিমের অভিভাবকরা উখিয়া থানায় গেছে। ধৃতকে থানায় পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...