প্রকাশিত: ১২/০৭/২০২১ ৭:৫৪ পিএম , আপডেট: ১২/০৭/২০২১ ৮:৪২ পিএম

মোঃ শহিদ, উখিয়া
উখিয়ায় চাঁরটি বসতঘর পুড়ে ছাই। হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। তবে ৪টি ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটি জানা গেছে।

সোমবার (১২ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুমখাঁ নাপিতপাড়া এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য স্বপন শর্মা রনি জানিয়েছেন, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এর আগে উত্তম কুমার শর্মা, সনজীদ শর্মা, বিরল শর্মা, অজিত শর্মার বসত ঘরের সব মালামাল পুড়ে গেছে।

উখিয়া ফায়ার স্টেশন ম্যানেজার এমদাদুল হক জানান, গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। এ ঘটনায় ৪ টি ঘরের মালামাল পুড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টীম ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

ক্ষতিগ্রস্ত বিজলি শর্মা জানান আমাদের সব কিছুই শেষ হয়ে গেছে। চারটি ঘর মিলে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

ঘটনা স্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন ,হলদিয়া পালং ৮নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৬হাজার টাকা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে ঢেউটিন ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer