প্রকাশিত: ২১/০৫/২০২০ ৯:২৭ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উখিয়া উপজেলায় ২০মে বুধবার জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন এর (UNHCR) এর একজন স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩০বছর বয়সী UNHCR এর এই নিরাপত্তাকর্মী কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে পূর্ব পাড়ায় কর্মরত ছিলেন।

একইদিন শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (RRRC) অফিসের ১জন স্টাফও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৯ বছর বয়সী তিনিও কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের পূর্ব পাড়ায় কর্মরত ছিলেন।

উখিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বুধবার করোনা ভাইরাস সনাক্ত হওয়া RRRC অফিসের একজন স্টাফ ও UNHCR অফিসের অপর স্টাফকে তাৎক্ষণিক হোম আইসোলেশন পাঠানো হয়েছে। সুত্র আরো জানান, তাদেরকে উখিয়া উপজেলা স্বাস্থ্য টিমের তত্বাবধানে করোনা রোগী চিকিৎসার ন্যাশনাল গাইডলাইন ফলো করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এদু’জন করোনা ভাইরাস সনাক্ত হওয়া UNHCR ও RRRRC অফিসের স্টাফদ্বয়ের সাথে সম্পৃক্ত থাকা সকলকে আলাদা করে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এনিয়ে ২০মে পর্যন্ত উখিয়ায় মোট ৩৩জন করোনা রোগী সনাক্ত করা হলো। এছাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে এপর্যন্ত আরো ১০জন রোহিঙ্গা শরনার্থী করোনা রোগী সনাক্ত করা হয়।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer