প্রকাশিত: ২২/০৩/২০১৯ ৮:১১ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া, রামু, মহেশখালী, পেকুয়া ও কুতুবদিয়া উপজেলায় রোববার ২৪ মার্চ উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন অত্যাবশ্যকীয় ও নির্বাচন সংশ্লিষ্ট অফিস ছাড়া সকল সরকারী, বেসরকারি, আধাসরকারী, সায়ত্বশাসিত সকল অফিস, বিভাগ, প্রতিষ্ঠান, সংস্থা সম্পূর্ণ বন্ধ থাকবে। কক্সবাজার জেলা নির্বাচন অফিসের প্রধান সহকারী মোহাম্মদ মোজাফফর বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনের এক পত্রের অনুবলে মন্ত্রীপরিষদ বিভাগ বৃহস্পতিবার কক্সবাজারের ৬ টি উপজেলা সহ রোববার দেশের যেসব উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন হবে সেসব উপজেলায় এ সাধারণ ছুটি ঘোষনা করে। বৃহস্পতিবার কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন হাইকোর্টের আদেশে স্থগিত হওয়ায় কুতুবদিয়া উপজেলায় আগামী রোববার সাধারণ ছুটি বহাল থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মাসুদুর রহমান মোল্লা বলেন-উচ্চ আদালতের কোন আদেশ আমরা এখনো পায়নি, যদি উচ্চ আদালতের আদেশ পরে আসে নির্বাচন কমিশনকে জানিয়ে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো। এদিকে উল্লেখিত ৬ উপজেলায় ৬ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। তারা ইতিমধ্যে নির্বাচনী অপরাধ ও অভিযোগ সমুহ আমলে নিয়ে জরিমানা, সতর্কতা সহ বিচারিক কার্যক্রম শুরু করেছেন। উপজেলা গুলোতে শনিবার বিকেল থেকে মটর সাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষনা করা হয়েছে। রোববার রাত ১২ টা থেকে অত্যাবশ্যকীয় ও পাশ প্রাপ্ত যানবাহন ছাড়া অন্য সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ঘোষনা করা হয়েছে। কক্সবাজার ও আশেপাশের এলাকায় ভ্রমনে আসা পর্যটকদের উল্লেখিত উপজেলা গুলোর ভৌগলিক এরিয়া এড়িয়ে যেতে ইসি থেকে নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে শরনার্থীদে আগামী শনিবার ২৩ মার্চ থেকে সোমবার ২৫ মার্চ পর্যন্ত ৩ দিন বাইরে যাওয়া নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer