প্রকাশিত: ২৪/১২/২০১৮ ৯:২২ এএম

উখিয়া নিউজ ডটকম::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো ধরনের নাশকতা এড়াতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। শনিবার থেকে উখিয়ার ২৩টি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ২৬৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উখিয়া-টেকনাফ নির্বাচনী এলাকাসমূহে রোহিঙ্গারা যাতে অবাধে চলাফেরার মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে জন্য ২৮-৩০ ডিসেম্বর পর্যন্ত তিনদিন রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে যাওয়া-আসার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এই তিনদিন খাদ্য ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে রোহিঙ্গাদের যাতে বিড়ম্বনার শিকার হতে না হয়, সেজন্য উপজেলা পরিষদে মজুদ ত্রাণসামগ্রী ইতিমধ্যে ক্যাম্পে সরবরাহে সংশ্নিষ্টদের নিদের্শ দেওয়া হয়েছে।উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, রোহিঙ্গাদের অবাধ চলাফেরার সুযোগে ভোট কেন্দ্রে শান্তিশৃঙ্খলা বিনষ্টে যে কেউ সুযোগ নিতে পারে।

একটি মহল নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা রয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, উখিয়ার ৪৫টি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে যাবতীয় বৈধ অস্ত্র জমা নেওয়া হচ্ছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ প্রতি রাতে সন্দেহভাজন এলাকাসমূহে অভিযান অব্যাহত রেখেছে। তিনি বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীরা আত্মগোপন করায় অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।

ওসি জানান, উখিয়ায় শান্তিপূর্ণ ভোটের জন্য রোহিঙ্গাদের গতিবিধি নজরদারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩টি রোহিঙ্গা ক্যাম্পে ২৬৫ জন পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer