‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ায় এক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে ধুরুম খালী নামক এলাকায় যাত্রীবাহী সিএনজি অটো রিক্সা ও মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে উখিয়া থেকে কক্সবাজার মুখি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সায় ৫জন যাত্রীর মধ্যে সকলেই গুরুতর আহত হয়েছে। সিএনজি অটো রিক্সাটি দুমড়ে মুচড়ে যায়। আহতদের কক্সবাজার সহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানিয়েছেন। তবে হাইওয়ে পুলিশের উখিয়া কাস্টমস ফাঁড়ির এএসআই জামাল উদ্দিন উক্ত সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে বলে জানালেও সঠিক পরিচয় জানাতে পারেননি।
পাঠকের মতামত