প্রকাশিত: ১৬/০৩/২০২২ ৭:৪০ এএম

বাংলাদেশ আওয়ামী যুবলীগ উখিয়া উপজেলা শাখার আওতাধীন রাজাপালং ইউনিয়ন শাখার সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার কারণে গঠতন্তের ২২ ও ২৩ ধারা মোতাবেক মঙ্গলবার ১৫ মার্চ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজাপালং ইউনিয়ন যুবলীগের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।

প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে উপজেলা পর্যায়ে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ তদন্ত পরবর্তী স্থায়ীভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটি নিম্নরূপ (১) রতন কান্তি দে, সহ-সভাপতি- উখিয়া উপজেলা যুবলীগ, (২) নুরুল আবছার চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক-উখিয়া উপজেলা যুবলীগ, (৩) শাহাজাহান সাজু,সাংগঠনিক সম্পাদক- উখিয়া উপজেলা যুবলীগ।

কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল-স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ নিশ্চিত করা হয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer